Sunday, 29 March 2020

করোনা ভাইরাস একটা বৈপ্লবিক পরিবর্তন

দ্বন্ড থেকেই সৃষ্টি!!!করোনা ভাইরাস একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে বিশ্ববাসীর জন্য। একদিকে এই পৃথিবী এবং প্রকৃতি মানুৃষের নিষ্ঠুর অত্যাচার থেকে যেমন মুক্ত পেয়েছে অপরদিকে মানুষ এখন অনেক সচেতন হয়েছে তাদের স্বাস্থ্য/সুস্থ্যতা নিয়ে। এই করোনা ভাইরাসের ইস্যূতে  আমরা যে পরিমান পরিস্কার-পরিছন্নতা নিয়ে সচেতন হয়েছি বোধ হয়ে এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। তবে এটাও সত্য এই করোনা ভাইরাসের ইস্যূতে নতুন তথ্য প্রযুক্তির চাহিদা অনকে বেড়েছে। যার বাস্তব উদাহারন আমরা দেখতে পাই অনলাইন মিটিং, অনলাইন পেমেন্ট, ই কুরিয়ার সার্ভিস, অনলাইন মার্কেট, অনলাইন স্বাস্থ্যসেবা ইত্যাদি। ভবিষ্যতে আরও সম্ভাবনা বাড়বে নতুন টেক এবং হেলথ স্টার্টআপদের এবং মানুষ প্রস্তুতি নিবে চতুর্থ শিল্প বিপ্লবের।


প্রশ্ন থেকেই  যাচ্ছে কারা এই চতুর্থ শিল্প বিপ্লবে পলিসিগত ভাবে সারা পৃথিবীকে লিড দেওয়ার চিন্তা করছে??? চীন, আমেরিকা না কোন নতুন কোন রাষ্ট্র। সময় এখন তাকিয়ে থাকার। যদিও এই ভাইরাসের কাছে অনেক ক্ষমতাধর রাষ্ট্র অসহায় পড়েছে...


আমাদের করনীয়/প্রস্তুতি কি:১. করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি করানো।২. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা এবং সরকারকে সহযোগিতা করা।৩. আমাদের দৈনন্দিন কর্মকান্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো।৪. অফিস, আদালত,ব্যবসা বাণিজ্যে তথ্য প্রযুক্তিতে নিয়ে আসা(অফিস সফটওয়ার, সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং, আটিফিসিয়াল ইন্টিলিজেন্সী, গুগুল প্রোডাক্টের ব্যবহার বাড়ানো).৫. সরকার বা রাষ্ট্র, দেশীয় টেক স্টার্টআপদের উৎসাহিত করে দেশীয় প্রোডাক্ট ব্যবহার করে উৎসাহ দিতে পারেন এবং সর্বক্ষেএে বাধ্যতামুলক করানো যেতে পারে। এর ফলে একদিকে যেমন দেশপ্রেম বাড়বে অন্যদিকে দেশীয় প্রযুক্তির সমৃদ্ধি বাড়বে। সবচেয়ে বড় বিষয় হবে আমাদের ডাটা আমাদের কাছে থাকবে।-----28.03.2020

ইন্জি: মো: হুমায়ুন কবীর পলাশসহযোগী সদস্য, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি।সদস্য, আইসিটি সেল, আই.ডি.ই.বি.সাবেক ছাত্র, সরকার ও রাজনীতি বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


No comments:

Post a Comment

করোনা ভাইরাস একটা বৈপ্লবিক পরিবর্তন

দ্বন্ড থেকেই সৃষ্টি!!!করোনা ভাইরাস একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে বিশ্ববাসীর জন্য। একদিকে এই পৃথিবী এবং প্রকৃতি মানুৃষের নিষ্ঠুর অত্যাচার থেক...